Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সিঙ্গুর থেকে গ্রেপ্তার ভিনরাজ্যের দুষ্কৃতী

সিঙ্গুর থেকে গ্রেপ্তার ভিনরাজ্যের দুষ্কৃতী
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভিনরাজ্যের এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানার পুলিস। মঙ্গলবার গভীর রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিসের একটি দল সিঙ্গুরের আজবনগরে অভিযান চালায়। সেখান থেকেই মুকেশ সিং নামে ওই দুষ্কৃতীকে পুলিস গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ বাজেয়াপ্ত হয়েছে। বুধবার ধৃতকে চন্দননগর আদালতে পেশ করা হয়েছিল। তাকে সিঙ্গুর পুলিস জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। পুলিস জানিয়েছে, ওই দুষ্কৃতী বিহারের পাটনা, হাজিপুর ও ছাপরা জেলায় একাধিক বড়সড় অপরাধের সঙ্গে যুক্ত। তবে সে কেন সিঙ্গুরে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ