Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সিঙ্গুর খুনকাণ্ড, অভিযুক্তর শাস্তির দাবিতে তৃণমূলের সমাবেশ

সিঙ্গুর খুনকাণ্ড, অভিযুক্তর শাস্তির দাবিতে তৃণমূলের সমাবেশ
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সিঙ্গুরের এক স্টুডিও মালিক খুনের ঘটনায় ধৃতের দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। রবিবার বড়া তেলিয়ামোড়ের ওই বিক্ষোভ সভায় রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষিবিপণন মন্ত্রী বেচারাম মান্না সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ছিলেন। মৃত স্টুডিও মালিক সোমনাথ মাইতির স্ত্রী সুইটিদেবী ও পরিবারের অন্যান্য সদস্যরাও বিক্ষোভ সমাবেশে ছিলেন। ওই খুনের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জীব পাখিরা নামে এক যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। কট্টর আরএসএস সমর্থক এবং বিজেপি কর্মী ওই যুবক বকেয়া টাকা শোধ না করার জন্যই সোমনাথকে খুন করেছিল বলে জানা গিয়েছে। এদিকে এই সমাবেশ থেকে সিঙ্গুরের কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে রাজ্যের শাসক দল দাবি করেছে। বেচারামবাবু বলেন, ‘সাধুসন্তের দল বলে পরিচয় দিয়ে বিজেপি এখন খুনে মানুষ পুষছে। ওই হত্যাকারী শুধু এক পরিশ্রমী যুবককে হত্যা করেছে তাই নয়, একটি পরিবারকে বিপন্ন করেছে। তাই তার দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তির দাবি করছি।’
Advertisement
সম্পর্কিত সংবাদ