নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালিতে এক তৃণমূল নেতা ও তাঁর সহকারীদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই এলাকারই এক তরুণী। অভিযোগ, গত বছর মে মাসে ওই তৃণমূল নেতা এবং তাঁর দলবল মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করেছিলেন তাঁকে। এনিয়ে পুলিসে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি। এফআইআর দায়ের করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিস। উল্টে মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ওই তরুণীর আইনজীবী দাবি করেন, অভিযুক্তরা মামলা
Advertisement
তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। অথচ পুলিস কোনও পদক্ষেপ করছে না। এদিন মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আজ বুধবার মামলার শুনানির সম্ভাবনা।



