Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সুন্দরবনে মহিলা মৎস্যজীবী দিবস

সুন্দরবনে মহিলা মৎস্যজীবী দিবস
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বৃহস্পতিবার সুন্দরবনের কুলতলি এলাকায় ‘মহিলা মৎস্যজীবী দিবস’ পালন করল আইসিএআর-সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (সিফরি)। এদিনের কর্মসূচিতে সুন্দরবনের প্রায় পাঁচ হাজার মহিলা মৎস্যজীবী উপস্থিত হয়েছিলেন। তাঁদের মধ্যে নির্বাচিত ৫০০ জনের হাতে মাছের চারা সহ নানা সরঞ্জাম তুলে দেওয়া হয়। সেই সঙ্গে মহিলা মৎস্যজীবীরা এলাকার অর্থনীতিকে কীভাবে উন্নত করে তুলছেন, সেই দিকটিও তুলে ধরা হয়।   মাছের চারা তুলে দিচ্ছেন সিফরির ডিরেক্টর ডঃ বসন্তকুমার দাস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ