জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের ভিতর থেকে উদ্ধার গোখরো সাপের আটটি বাচ্চা। আজ, শনিবার সকালে গোখরো সাপের বাচ্চা ঘুরতে দেখে জেল কর্তৃপক্ষ খবর দেয় বন বিভাগ ও পরিবেশকর্মীদের। পরিবেশকর্মীরা গিয়ে জেলের পুরনো ভবনের ভিতর থেকে আটটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করেন। মা সাপটির খোঁজ চলছে বলে জানিয়েছেন পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী ।



