Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সমস্যার সমাধানে শিউলিতে ‘দুয়ারে সভাপতি’ কর্মসূচি

সমস্যার সমাধানে শিউলিতে ‘দুয়ারে সভাপতি’ কর্মসূচি
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বৃহস্পতিবার সাতসকালে শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের পরিষেবা দিতে ‘দুয়ারের সভাপতি’ কর্মসূচি হল। উপস্থিত ছিলেন বারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, কর্মাধ্যক্ষ তন্ময় পোড়েল, পঞ্চায়েত সমিতির সদস্য সুজাতা মণ্ডল, শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ সহ গ্রাম পঞ্চায়েতের অন্য সদস্যরা। এলাকাবাসীরা নিজেদের অভাব-অভিযোগের কথা তুলে ধরেন পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে। বেশ কিছু সমস্যার সমাধানও করা হয় তাৎক্ষণিকভাবে। প্রসঙ্গত, বারাকপুর ২ পঞ্চায়েত সমিতি সভাপতি প্রবীর রাজবংশী দুয়ারে সভাপতি কর্মসূচি নিয়েছেন। এর মাধ্যমে তিনি গ্রামবাসীদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, এবং পঞ্চায়েত ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ