Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সেমেস্টার পরীক্ষার খাতাতে অসঙ্গতি, আরও একজনকে শোকজের সিদ্ধান্ত

সেমেস্টার পরীক্ষার খাতাতে অসঙ্গতি, আরও একজনকে শোকজের সিদ্ধান্ত
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের সাংবাদিকতা বিভাগে ইন্টারনাল পরীক্ষার পরে সেমেস্টার পরীক্ষার খাতাতেও দেখা গিয়েছে অসঙ্গতি। আর অভিযোগ উঠেছে শোকজের চিঠি পাওয়া সেই অধ্যাপকের বিরুদ্ধেই। শুক্রবার বিভাগের ছাত্রছাত্রীদের সামনেই খাতা খুলেছিলেন বিভাগীয় শিক্ষকরা। তাতেই মিলেছে অসঙ্গতি। প্রসঙ্গত, খাতা না দেখেই নম্বর দেওয়ার অভিযোগে আরও এক অধ্যাপককে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার তাঁকে চিঠি পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে। এদিকে, ওই দুই অভিযুক্ত শিক্ষকের ক্লাস বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ছাত্রছাত্রীরা। ফলে, এই ইস্যুতে জটিলতা অন্য মোড় নিতে চলেছে বলে ওয়াকিবহাল মহলের দাবি।
Advertisement
সম্পর্কিত সংবাদ