Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সম্পত্তি নিয়ে বিবাদে হাঁসুয়ার কোপ দুই ভাইকে, গ্রেপ্তার ১

সম্পত্তি নিয়ে বিবাদে হাঁসুয়ার কোপ দুই ভাইকে, গ্রেপ্তার ১
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই ভাইকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল দাদাদের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায়। এই ঘটনায় এক অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। পুলিস সূত্রে খবর, একটি আট কাঠা চাষের জমি নিয়েই মূলত এই বিবাদ।
Advertisement
এদিন সকালে গুচুরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাইয়ের সঙ্গে লোকমান মোল্লার ঝামেলা বাধে। সম্পর্কে তাঁরা দুঃসম্পর্কের ভাই। সেই ঝামেলা বেশিক্ষণ হয়নি। কিন্তু বেলার দিকে নতুন করে শুরু হয় বিবাদ। জমিতে তখন আব্দুলের দুই ছেলে হাসান ও ঝন্টু মোল্লা কাজ করছিলেন। সেখানে হাজির হন লোকমানের দুই ছেলে আসাদুল ও মইদুল মোল্লা। উভয়পক্ষের মধ্যে বিবাদ শুরু হলে আসাদুল ও মইদুল হাঁসুয়া দিয়ে হাসান ও ঝন্টুর উপর চড়াও হন। দুই ভাইয়ের পিঠে, ঘাড়ে ও মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তাঁরা। আশপাশের বাসিন্দারা তাঁদের উদ্ধার করে জিরানগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পুলিস ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে। আরেকজন হামলাকারীর খোঁজ চলছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ