সংবাদদাতা, বসিরহাট: সীমান্তে উদ্ধার আট কেজি ৫০০ গ্রাম রুপোর গয়না। গ্রেপ্তার পাচারকারীও। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর সীমান্তের তারালির বিএসএফ জওয়ানরা হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় এক মোটরবাইক চালককে আটক করেন। তার মোটরবাইকে তল্লাশির সময় আট কেজি ৫০০ গ্রাম রুপোর গয়না উদ্ধার হয়। গয়নাগুলি সে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। বিএসএফের জওয়ানরা মোটরবাইক চালককে শুল্কদপ্তরের হাতে তুলে দেন।



