নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানুষের মাথায় ছাদ সুনিশ্চিত করতে আরও একটি বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গৃহপাট্টা দিতে সোনালী, টোটোপাড়া, শৈলী, রামঝোরা সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার একাধিক চা বাগানে অব্যবহৃত ৬৩৬ একর জমি দেওয়ার ক্ষেত্রে মঙ্গলবার ছাড়পত্র দিল মন্ত্রিসভা। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে প্রান্তিক মানুষকে বাড়ি তৈরির জন্য জমির পাট্টা সুনিশ্চিত করা হবে বলেও কথা দিয়েছিলেন মমতা। এবার সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই এদিনের সিদ্ধান্ত বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, চা শ্রমিকদের বাড়ি তৈরি করে দিতে চা সুন্দরী প্রকল্পও চালু করেছে রাজ্য। দুই জেলারই হাজার হাজার চা শ্রমিক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
Advertisement
এছাড়া সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে বাংলাদেশ সীমান্তে বর্ডার অটপোস্ট গড়তে এবং কাঁটাতার দিতে বিএসএফকে প্রায় ২০ একর জমি দেওয়ার ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ০.৫ একর এবং মালদহ জেলার নারায়ণপুরে ১৯.৭৩ একর জমি দেওয়া সিদ্ধান্ত নিল নবান্ন।
রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশ অনুযায়ী যোগ্য ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপের জন্য আসন সংখ্যা বাড়ানোর ছাড়পত্রও দিল রাজ্য মন্ত্রিসভা। যা ১৮৮ থেকে বাড়িয়ে ২৬৬ করা হল। এই ইন্টার্নশিপের জন্য তাঁদের মাসিক ভাতাও ইন্ডিয়ান মেডিক্যাল গ্রাজুয়েটদের সমতুল্য করা হল। যা প্রায় মাসে ৩০ হাজার ৮৫০ টাকা।
সূত্রের খবর, বানতলায় ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যুতে এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেন। এই ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে মুখ্যসচিব মনোজ পন্থকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে।