নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এমন কয়েকজন এবার ডাক পেলেন অশোকনগর উৎসব ও জেলা গ্রন্থমেলায়। তাঁরাই তুলে ধরলেন উৎসব ও বইপড়ার প্রয়োজনীয়তার কথা। রবিবার অশোকনগরের হরিপুর মাঠে শুরু হয়েছে অশোকনগর উৎসব ও জেলা গ্রন্থমেলা। ভাইরাল হওয়ায় বিরিয়ানি, পরোটা বিক্রেতা সহ বেশ কয়েকজন স্বনামধন্য ফুড ব্লগার এদিন মেলার প্রচার করেন।
Advertisement
এমনই একজন দীপঙ্কর অধিকারী বলেন, এই ডিজিটাল যুগে ছাত্রছাত্রী সহ সকলের বইয়ের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে বইমেলার প্রয়োজন রয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে সেই বার্তাই দিলাম। এদিকে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, সোশ্যাল মিডিয়ার দৌলতে এঁদের অনেকেরই ‘ফ্যান ফলোয়ার’ প্রচুর। মানুষের কাছে গ্রহণযোগ্যতাও রয়েছে। আশা করি ওঁদের বার্তা মানুষ সাদরে গ্রহণ করবেন।



