Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সমবায় ভোটে  জয়ী তৃণমূল

সমবায় ভোটে  জয়ী তৃণমূল
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: বাগদায় সমবায় ভোটে ধরাশায়ী হল বিজেপি। ডহরপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে ছয় আসনের সব ক’টিতেই জয়ী তৃণমূল। রবিবার বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার ডহরপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। ৬টি আসনের জন্য তৃণমূল ও বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বাম ও কংগ্রেস লড়েনি। মোট ৭৬৫ ভোটারের মধ্যে ৫৭৬ জন ভোট দেন। ৬টি আসনেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হন। প্রায় ১৪ বছর পর এই সমবায় সমিতিতে নির্বাচন হল। এতদিন তৃণমূলের দখলে ছিল সমবায় সমিতি। নির্বাচন না হলেও প্রতি তিন বছর অন্তর নতুন কমিটি গঠন হতো। গণনার পর ভোট কেন্দ্রে আসেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর। তিনি বলেন, বিজেপি সঙ্গে লোক নেই। ওদের আর কেউ ভোট দিচ্ছে না । 
Advertisement
সম্পর্কিত সংবাদ