Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সমবায়ের ভোটে জয় তৃণমূলের

সমবায়ের ভোটে জয় তৃণমূলের
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বজবজ: বৃহস্পতিবার বজবজ পুরসভার স্থায়ী কর্মচারীদের কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির বোর্ড অব ডিরেক্টরস-এর ভোট ছিল। তাতে তৃণমূল সমর্থিত ১২ জন প্রার্থী অংশ নেন। বিরোধী হিসেবে বাম সমর্থিত ছয়জন প্রার্থী ছাড়াও একজন নির্দল অংশ নিয়েছিলেন। ভোটগ্রহণ চলে বিকেল পর্যন্ত। এদিনই সন্ধ্যায় ফল প্রকাশিত হয়। তাতে দেখা যায়, তৃণমূল সমর্থিত ১২ জনই জয়ী হয়েছেন। পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত বলেন, এই ১২ জনের ভিতর দু’জন মহিলা সদস্যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন। বাম ও নির্দল প্রার্থীরা ভোট পেলেও তা ছিল তৃণমূল সমর্থিতদের তুলনায় অনেকটা কম।
Advertisement
সম্পর্কিত সংবাদ