Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বড়ো চ্যালেঞ্জের মুখে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্বীকার নির্মলার

ভারতের অর্থনীতির মেরুদণ্ড বৃহৎ শিল্প অথবা বহুজাতিক কর্পোরেট নয়। বিগত ৮০ বছর ধরে ভারতকে আর্থিকভাবে চালিত করেছে মূলত ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ও ক্ষুদ্র শিল্প।

বড়ো চ্যালেঞ্জের মুখে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, স্বীকার নির্মলার
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের অর্থনীতির মেরুদণ্ড বৃহৎ শিল্প অথবা বহুজাতিক কর্পোরেট নয়। বিগত ৮০ বছর ধরে ভারতকে আর্থিকভাবে চালিত করেছে মূলত ক্ষুদ্র ব্যবসা, মাঝারি ও ক্ষুদ্র শিল্প। সাম্প্রতিক পরিস্থিতিতে এই দুই সেক্টর বড়োসড়ো চ্যালেঞ্জের মুখে পড়েছে। যখনই দেশে কোনো সংকট এসেছে, তখনই সর্বাগ্রে দেখা গিয়েছে, এই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাই সবার আগে ধাক্কা খেয়েছে। নোটবাতিল থেকে করোনা। প্রতিটি ক্ষেত্রেই এই চিত্র লক্ষ্য করা গিয়েছে। এবার পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে ফের এই দুই সেক্টরই চ্যালেঞ্জের সম্মুখীন। সোমবার বস্তুত সেই আভাস পাওয়া গেল স্বয়ং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনেরর মন্তব্যে। মুম্বইয়ে আয়োজিত স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন অনুষ্ঠানে এই আশঙ্কার কথা শুনিয়েছেন। বলেছেন, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে পণ্য পরিবহণ রুদ্ধ হয়েছে। রপ্তানির অর্ডার কমে গিয়েছে। বিদেশি মুদ্রার পতন ঘটছে। শিল্পোৎপাদনে ছায়া পড়ছে। সব মিলিয়ে রীতিমতো বড়োসড়ো চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। এই সংকটের মোকাবিলা ভারতের সকলকে একসঙ্গে করতে হবে বলে অর্থমন্ত্রী বলেছেন। অর্থমন্ত্রীর এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, ক্ষুদ্র শিল্প আগামী দিনে যথেষ্ট অনিশ্চয়তার মধ্যে পড়তে চলেছে। সিডবিকে সেই কারণেই এগিয়ে আসতে বলেছেন তিনি। যাতে ক্ষুদ্র শিল্প ও ব্যবসাগুলিকে প্রয়োজনীয় পুঁজির জোগান দেওয়া যায়। পাশাপাশি সাপ্লাই চেইন যাতে মসৃণ রাখা যায়, সেটা সরকারের কাছেও চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। একইসঙ্গে তিনি বলেছেন, প্যানিক না করতে। বিরোধীদের টার্গেট করে বলেছেন, ভয় দেখাবেন না। এই সংকটে সকলকে একজোট হতে হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ