জলপাইগুড়ি থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। আজ, বুধবার সাত সকালে তিস্তা পাড়ের শহর থেকে ঘুমন্ত বুদ্ধের দেখা মিলতেই ছবি তোলার হিড়িক। জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স, জলপাইগুড়ি রোড স্টেশন, পাহাড়পুর, মোহিতনগর সহ বিভিন্ন এলাকা থেকে পাহাড়ের পরিস্কার চিত্র ও চির তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতেই আপ্লুত জলপাইগুড়িবাসী।



