Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সিলেবাস নিয়ে সংসদীয় কমিটিকে স্মারকলিপি

সিলেবাস নিয়ে সংসদীয় কমিটিকে স্মারকলিপি
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি স্কুলের সংখ্যা কমে যাওয়া, সিলেবাসে ‘অপবিজ্ঞান’-এর প্রভাব তথা গেরুয়াকরণের প্রতিবাদে শিক্ষা বিষয়ক সংসদীয় কমিটির কাছে স্মারকলিপি জমা পড়ল। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির তরফে সেক্রেটারিয়েট সদস্য সারদা দীক্ষিত সংসদীয় কমিটির চেয়ারম্যান দিগ্বিজয় সিংয়ের হাতে সম্প্রতি তা তুলে দেন। বিরোধিতা করেন বিজেপি সাংসদরা। তবে তিনি সেভ এডুকেশন কমিটিকে আশ্বাস দিয়েছেন, সিলেবাসকে ধর্মনিরপেক্ষ, বিজ্ঞানভিত্তিক এবং গণতন্ত্রমুখী করতে জাতীয় শিক্ষানীতির সংশোধনের দাবি তোলা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ