Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলের ১৩ আলমারি ভেঙে চুরি ৮৭৫ টাকা

স্কুলের ১৩ আলমারি ভেঙে চুরি ৮৭৫ টাকা
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের তালপুকুর গার্লস স্কুলে চুরি হয় মঙ্গলবার রাতে। স্কুলের সমস্ত দরজা ভেঙে ১৩টি আলমারির তালা ভাঙা হয়েছে। বেশ কিছুক্ষণ ভিতরে ছিল দুষ্কৃতীরা। অথচ নিয়ে গিয়েছে মাত্র ৮৭৫ টাকা। ভর্তি প্রক্রিয়ার সব ফর্ম লণ্ডভণ্ড করা হয়েছে। হতবাক স্কুলের শিক্ষিকারা। তাঁদের বক্তব্য, যেভাবে তাণ্ডব চালানো হয়েছে, তাতে বোঝা যাচ্ছে, স্কুলের উপর দুষ্কৃতীদের রাগ রয়েছে। সমস্ত কাগজপত্র লণ্ডভণ্ড করা হয়েছে। কিন্তু খুব কম টাকা নিয়েছে দুষ্কৃতীরা। এনিয়ে অভিযোগ দায়ের হয়েছে টিটাগড় থানায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ