Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিবিধ

সুখ দুঃখের সঙ্গী বর্তমান স্বপ্না দেব (প্রকাশক)

সুখ দুঃখের সঙ্গী বর্তমান
স্বপ্না দেব (প্রকাশক)
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
‘বর্তমান’ যখন প্রথম হাতে এল, দেখলাম এ এমন এক সংবাদপত্র যা কলকাতার লোকের জন্য নয়— গ্রাম, মফস্‌সলের মানুষের কথা বলে। সেইসব এলাকাতেই কাগজটির প্রচার প্রসার। আমরা তখন বলতাম ‘বর্তমান’ ঘটিদের কাগজ। সে সময়ে কাগজের অঙ্গসজ্জা, খবর পরিবেশনের ভঙ্গি একেবারেই সাদামাটা ছিল। বরুণবাবুর সেই সময়ের লড়াই আজও মনে পড়ে। খুব সামান্য পরিকাঠামো নিয়ে তিনি যে অসাধ্য সাধন করেছিলেন তা এই প্রজন্মের কাছেও শিক্ষণীয়। তবে কোনওদিনই তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাঁর শাণিত কলম সবসময়ের জন্যই ছিল প্রতিবাদী। যখন  তিনি অন্য একটি সংবাদপত্রের হয়ে সাংবাদিকতা করতেন তখন থেকেই বাংলার আম জনতার কাছে বরুণ সেনগুপ্ত নামটি পরিচিত।
Advertisement
এরপর নিজের সংবাদপত্র। সেখানেও একই ভাবে তাঁর কলম প্রতিবাদী।  আজকে যে বর্তমান-কে দেখি তা অনেক বেশি স্মার্ট, আধুনিক, সংবাদ পরিবেশনের ভাষা ও স্টাইল একেবারেই অন্যরকম। ভালো লাগে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা, নতুন নতুন দৃষ্টিভঙ্গিকে স্থান দেওয়া এটি বেশ গুরুত্বপূর্ণ। তাই বুঝি ‘বর্তমান’ সবসময়ের জন্য বর্তমান! কাগজের শৈশব অবস্থায় বরুণবাবু আমাদের সাহায্য পেয়েছিলেন। আমাদের প্রেসে তাঁর শিক্ষানবিশ সাংবাদিকরা অনেক কিছু শিখেছেন। ছাপার ব্যাপারেও বর্তমানকে কিছু কিছু সময়ে সাহায্য করা হয়েছিল। যাইহোক সে কথা, কাগজটির বয়স যে চল্লিশ বছর হয়ে গেল বাঙালি হিসেবে আনন্দিত। কত মানুষ এর সঙ্গে জড়িত তাদের সুখ-দুঃখের অনেক কথা জড়িয়ে আছে এর সঙ্গে ভাবলেই আনন্দ হয়।   
Advertisement
সম্পর্কিত সংবাদ