Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সড়ক দুর্ঘটনায় মৃত তিন বন্ধুর

বুধবার ভোরে বিহারের কিষানগঞ্জে ৩১ নং জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ ছাত্রের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত আদিত্য নারায়ণ, সুজল কুমার বিহারের কাটিহার জেলার বাসিন্দা। মৃত বিট্টু বসাক পুর্ণিয়ার বাসিন্দা।

সড়ক দুর্ঘটনায় মৃত তিন বন্ধুর
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: বুধবার ভোরে বিহারের কিষানগঞ্জে ৩১ নং জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ ছাত্রের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত আদিত্য নারায়ণ, সুজল কুমার বিহারের কাটিহার জেলার বাসিন্দা। মৃত বিট্টু বসাক পুর্ণিয়ার বাসিন্দা। আদিত্য ও সুজল কিষানগঞ্জে থেকে পড়াশোনা করে। বিট্টু তাদের বন্ধু। মঙ্গলবার রাতে তিন বন্ধু মিলে খাগড়া মেলায় ঘুরতে গিয়েছিল। সেখান থেকে পাঞ্জিপাড়ায় খাবার খেতে এসেছিল। সেখান থেকে ফেরার পথে বিহার বাসস্ট্যান্ড এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হয় তারা। পুলিস তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিস পরিবারের সঙ্গে যোগযোগ করেছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ