Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গ বিজেপির ২৬৩ জনের এগজিকিউটিভ কমিটিতে স্থান শিশির অধিকারীর

বিজেপি রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার ১৪ মাস পর দলের এগজিকিউটিভ কমিটি গঠন করলেন শমীক ভট্টাচার্য।

বঙ্গ বিজেপির ২৬৩ জনের এগজিকিউটিভ কমিটিতে স্থান শিশির অধিকারীর
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার ১৪ মাস পর দলের এগজিকিউটিভ কমিটি গঠন করলেন শমীক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে প্রথম সরকার গঠনের পর তৈরি হওয়া এই কমিটিতে আধিক্য রয়েছে মন্ত্রী, বিধায়কদের। ২৬৩ জনের এই কমিটিতে ঠাঁই পেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও আরও ছ’জন মন্ত্রী। বাংলা থেকে প্রতিনিধিত্ব করা দু’জন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীও কমিটিতে রয়েছেন। পাশাপাশি, দলের সাংগঠনিক এই কমিটিতে নাম রয়েছে ৩৩ জন বিজেপি বিধায়কের। তবে সবচেয়ে বড়ো চমক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা, বর্ষীয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনি বঙ্গ বিজেপির এগজিকিউটিভ কমিটির সদস্য মনোনীত হয়েছেন। আদি বিজেপি নেতা হিসাবে কমিটিতে রয়েছেন তুষারকান্তি ঘোষ, রাজকমল পাঠক, অভিজিৎ (ববি) দাস প্রমুখ।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ