Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

৫ কোটি ৬৮ লক্ষ টাকার ঘড়ির সম্ভার রয়েছে সিরাজের

বাবা ছিলেন অটোরিক্সা চালক। টানাটানির সংসারে বড় হয়েও দু’টি জিনিসের প্রতি আকর্ষণে কোনওদিন খামতি ছিল না মহম্মদ সিরাজের।

৫ কোটি ৬৮ লক্ষ টাকার ঘড়ির সম্ভার রয়েছে সিরাজের
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: বাবা ছিলেন অটোরিক্সা চালক। টানাটানির সংসারে বড় হয়েও দু’টি জিনিসের প্রতি আকর্ষণে কোনওদিন খামতি ছিল না মহম্মদ সিরাজের। এক, ক্রিকেট। দুই, স্টাইলিস্ট ওয়াচ। সাধ থাকলেও এক সময় সাধ্য ছিল না দামি ঘড়ি পরার। ক্রিকেটার হিসেবে সাফল্যের শিখর ছোঁয়ার পর সেই ইচ্ছাই পূরণ করে চলেছেন ভারতের তারকা পেসার। এই মুহূর্তে তাঁর শো-কেসে এমন সাতটি ঘড়ি শোভা পাচ্ছে, যার মিলিত দর প্রায় ৫ কোটি ৬৮ লক্ষ টাকা। সবচেয়ে পছন্দের ঘড়িটি হল ‘রোলেক্স ডে-টোনা রেনবো’। দাম তিন-চার কোটি। এছাড়াও সিরাজের সম্ভারে রয়েছে রোলেক্স ডে-টোনা প্ল্যাটিনাম (১ কোটি), রোলেক্স জিএমটি মাস্টার (১০ লক্ষ ৪০ হাজার), হাবলট বিগ ব্যাং রোজ গোল্ড (২৯ লক্ষ ৪৯ হাজার), ওডেমার্স পিগুয়েট রয়্যাল ওক অফসোর ক্রোনোগ্রাফ (২৭ লক্ষ ৪৭ হাজার), ট্যাগ হুয়ার আকুয়ারেসার (১ লক্ষ ৩১ হাজার) ও ক্যাসিও (২২ হাজার)।

Advertisement

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে আগুন ঝরানো বোলিং উপহার দেওয়া ভারতীয় পেসারকে প্রশংসায় ভরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। প্রাক্তন সতীর্থ বলেছেন, ‘আমরা এতদিন সিরাজকে সঠিক মূল্যায়ন করতে পারিনি। এখন সময় এসেছে, ওকে ভালো করে চিনে নেওয়ার। টেস্ট জিতিয়ে ওর সেলিব্রশনটা দেখুন। যেন বলতে চাইছে, এখন থেকে আমাকে ম্যাচ উইনার হিসেবে ভাবো। যে মানসিকতা নিয়ে সিরাজ বল করেছে, ও সব সময়েই পুরো সিরিজ খেলার জন্য তৈরি। কোনও ট্রেলার নয়। সিরাজ নিজে পুরো সিনেমাই দেখিয়েছে।’ ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য পাঁচ টেস্টের সিরিজে ১৮৭ ওভার বল করেছেন সিরাজ। তাঁর শিকার সংখ্যা ২৩, যা দুই দলের মধ্যে সর্বাধিক। এই ব্যাপারে অশ্বিনের মত, ‘সিরাজের বয়স বাড়বে। চাপ আসবে। তাই সব ম্যাচে খেলোনোর দরকার নেই। যে সব ম্যাচ কম গুরুত্বপূর্ণ তাতে ওকে বিশ্রাম দেওয়া যেতেই পারে। প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপরা আছে। অর্শদীপ সিংও প্রতিভাবান। ওদের বরং সিরাজের সঙ্গে রেখে তৈরি করা হোক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ