মালদহের গাজোলের এক ব্যক্তির এসআইআরের ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার আগেই অনলাইনে সাবমিট হয়ে গেল ওই ভোটারের নাম। শুধু তাই নয়, ফর্মে যে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেটিও ওই ভোটারের নয় বলে দাবি ওই ব্যক্তির। ঘটনায় ব্যাপক শোরগোল জেলাজুড়ে। যদিও বিষয়টি নিয়ে ভুল স্বীকার করেছেন বিএলও পাপাই মণ্ডল। তাঁর বক্তব্য, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।



