Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসআইআর: ডকুমেন্টে সমস্যা রয়েছে, শুনানির পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির

এসআইআর: ডকুমেন্টে সমস্যা রয়েছে, শুনানির পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির
  • ১ জানুয়ারি, ২০২৬ ১২:০১
Prefer us on Google

এসআইআর আতঙ্কে রাজ্যে ফের আরও একজনের মৃত্যু! এবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের স্বরূপদা গ্রামে এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে সুলতান সরদার নামের এক ব্যক্তির। এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। সুলতান স্বরূপদা গ্রামেরই বাসিন্দা। কিন্তু তার কাগজপত্র ও পর্যাপ্ত ডকুমেন্ট ছিল না। গত বছরের ২৭শে ডিসেম্বর স্বরূপনগরের বিডিও অফিসে শুনানির জন্য গিয়েছিল সে। সেখান থেকেই তাকে জানানো হয়, ডকুমেন্টে সমস্যা রয়েছে। পরিবারের অভিযোগ, তারপর থেকেই আতঙ্কে ভুগছিল সুলতানবাবু। আজ, বৃহস্পতিবার সকাল বেলাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ