Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর: ভারত সেবাশ্রম সংঘের বহু মহারাজের নাম বাদ! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

এসআইআরের জেরে ভোটার তালিকা থেকে ভারত সেবাশ্রম সংঘের জিতাত্মানন্দ মহারাজ-সহ বেশ কয়েকজন সন্ন্যাসীর নাম বাদ পড়তে চলেছে। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে এখানকার ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসআইআর: ভারত সেবাশ্রম সংঘের বহু মহারাজের নাম বাদ! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
  • ৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: এসআইআরের জেরে ভোটার তালিকা থেকে ভারত সেবাশ্রম সংঘের জিতাত্মানন্দ মহারাজ-সহ বেশ কয়েকজন সন্ন্যাসীর নাম বাদ পড়তে চলেছে। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে এখানকার ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ওই সন্ন্যাসীকে শুনানিতে ডাকা হয়েছে। তাঁকে ব্যক্তিগতভাবেও উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছেন জিতাত্মানন্দ মহারাজ। তিনি ৪২ বছর ধরে সংঘের সন্ন্যাসী এবং মানবসেবায় নিয়োজিত। সন্ধ্যায় তিনি সাংবাদিকদের জানান, আরও কয়েকজন সন্ন্যাসীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে তাঁরা সুপ্রিম কোর্টেও যেতে পারেন বলে জানিয়েছেন। 

Advertisement

এই ঘটনায় মুখ্যমন্ত্রীও ক্ষুব্ধ। কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মমতা বলেন, ‘শুনলেন তো, ভারত সেবাশ্রমের এক মহারাজের নামও কেটে দেওয়া হয়েছে। বাদ পড়েছে অনেক মহারাজ, সাধুসন্তের নামও। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কেউ (নির্বাচন কমিশন) কাজ করে তাহলে যা হওয়ার সেটাই হচ্ছে। মাস্টার যা বলছেন, প্রভুর নির্দেশের মতো তাই পালন করছে (কমিশন)। এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয় এবং করবও না।’
জিতাত্মানন্দজি জানান, তিনি আসলে ওড়িশার বাসিন্দা। ৪০ বছর যাবৎ বাংলায় আছেন। তাঁর গুরুপিতা স্বামী প্রণবানন্দজি মহারাজ। আর ওড়িশা সুপার সাইক্লোনে সমস্ত নথি ধুয়ে গিয়েছে। এখন কোথায় কী পাওয়া যাবে! তাঁর মায়ের ভোটার কার্ড জমা দেওয়া সত্ত্বেও শুনানিতে তাঁকে ডাকা হয়েছে।

সম্পর্কিত সংবাদ