Bartaman Logo
৯ জুন, ২০২৬

এসআইআর: আন্দামান, কেরল সহ তিন রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ

রাজস্থান, কেরলে ও মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবরের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দেখা যাচ্ছে, রাজস্থানে ১০ লক্ষ ৪৮ হাজার ৬০৫ জন নতুন ভোটার যুক্ত হয়েছে।

এসআইআর: আন্দামান, কেরল সহ তিন রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজস্থান, কেরলে ও মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবরের চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দেখা যাচ্ছে, রাজস্থানে ১০ লক্ষ ৪৮ হাজার ৬০৫ জন নতুন ভোটার যুক্ত হয়েছে। রাজস্থানে মোট ভোটারের সংখ্যা হয়েছে ৫ কোটি ১৫ লক্ষ ১৯ হাজার ৯২৯। কেরলের চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৬৯ লক্ষ ৫৩ হাজার ৬৪৪। এসআইআর শুরুর আগে ছিল ২ কোটি ৭৮ লক্ষ ৫০ হাজার ৮৫৫। অন্যদিকে, মধ্যপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকায়  মোট ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ৪৫৫ জন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এ রাজ্যে খসড়া তালিকা প্রকাশের পর ৮ লক্ষ ৪৯ হাজার ৮২ জন ভোটারের নাম যোগ হয়েছে। 

Advertisement

দেখা গিয়েছে, বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও রাজস্থানে  পুরুষদের তুলনায় মহিলা ভোটার কম। আর বামশাসিত কেরলে এর বিপরীত চিত্র। রাজস্থানের তালিকায় ২ কোটি ৬৯ লক্ষ ৫৭ হাজার ৮৮১ জন পুরুষ, ২ কোটি ৪৫ লক্ষ ৬১ হাজার ৪৮৬ জন নারী এবং ৫৬২ জন তৃতীয় লিঙ্গের ভোটার অন্তর্ভুক্ত রয়েছে। মধ্যপ্রদেশের সংশোধিত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৬৮০ এবং নারী ভোটার ২ কোটি ৭৯ লক্ষ ১৪ হাজার ৮৬২ জন। ৯১৩ জন তৃতীয় লিঙ্গের। 
অন্যদিকে কেরলে ৮ লক্ষ ৯৭ হাজার ২১১ জন ভোটারের নাম আগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দক্ষিণের রাজ্যে পুরুষ ভোটার ১ কোটি ৩১ লক্ষ ২৬ হাজার ৪৮, নারী ভোটার ১ কোটি ৩৮ লক্ষ ২৭ হাজার ৩১৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৭৭ জন। কেরলের নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবে ৩৬ লক্ষ ৮৮ হাজার ভোটারকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫৩ হাজার ২২৯ জনকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার ৪০ জন। যার মধ্যে ১ লক্ষ ৩০ হাজার ৪১৫ জন পুরুষ, ১ লক্ষ ২৭ হাজার ৬২২ জন মহিলা এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার। গত ২৩শে ডিসেম্বর, প্রকাশিত খসড়া তালিকায় ২ লক্ষ ৪৬ হাজার ৩৯০ জন ভোটার নথিভুক্ত করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ