Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসআইআর: খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদল

এসআইআর: খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদল
  • ৩০ নভেম্বর, ২০২৫ ১২:১১
Prefer us on Google

এসআইআরের প্রক্রিয়ায় আরও সাতদিন সময় বৃদ্ধি করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ৪ঠা ডিসেম্বরের বদলে ১১ ডিসেম্বর পর্যন্ত ইনিউমারেশন ফর্ম পূরণ ও আপলোড করা যাবে বলে জানাল কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৬ ডিসেম্বর। যেটি প্রকাশিত হওয়ার কথা ছিল ৯ ডিসেম্বর। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাত, কেরল, রাজস্থান, তামিলনাড়ু সহ যে রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানেই এই নিয়ম কার্যকর হবে বলে আজ, রবিবার জানিয়েছে নির্বাচন কমিশন। শুধুই খসড়া ভোটার তালিকা নয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। পূর্বে ৭ ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ