Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর: সিপিএমের বিশেষ টিম

পাড়ায় পাড়ায় সাধারণ ভোটারদের এসআইআর সংক্রান্ত সহায়তার জন্য বিশেষ টিম তৈরি করছে সিপিএম। সোমবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে বলেন, ‘রেড ভলান্টিয়ারদের মতো আমাদের স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষকে এ ব্যাপারে সাহায্য করবে।

এসআইআর: সিপিএমের বিশেষ টিম
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাড়ায় পাড়ায় সাধারণ ভোটারদের এসআইআর সংক্রান্ত সহায়তার জন্য বিশেষ টিম তৈরি করছে সিপিএম। সোমবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সাংবাদিক সম্মেলনে বলেন, ‘রেড ভলান্টিয়ারদের মতো আমাদের স্বেচ্ছাসেবকরা সাধারণ মানুষকে এ ব্যাপারে সাহায্য করবে। কারও নাম যেন বাদ না যায়, নতুন নাম অন্তর্ভুক্তি যেন সঠিকভাবে হয়—এসব বিষয় তারা দেখবে।’  এর পাশাপাশি ভোটের আগে হঠাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়েও সরব হয়েছেন সেলিম। তাঁর বক্তব্য, ‘মোদি লোকসভা ভোটের আগে পুরুলিয়ায় এসে বলেছিলেন, একজন দুর্নীতিবাজও জেলের বাইরে থাকবে না। তারপর হাওয়া! এখন আবার এসেছেন। এই এক বছর ধরে আমরা দেখলাম, দুর্নীতিবাজরা জেলের বাইরে আসতে শুরু করেছে। সিবিআই তাদের বিরুদ্ধে আপিল করছে না। আবার ভোটের সময় মোদি আসছেন। ইডি-সিবিআইকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আমরা অভয়া কাণ্ডে দেখেছি। কাকুর কণ্ঠস্বরের ক্ষেত্রে দেখেছি। ইডি, সিবিআই নাটবল্টুর দিকে তাকিয়ে আছে।’ সেলিম এদিন জানিয়েছেন, আগামী ১ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে মিছিল ও সমাবেশ হবে কলকাতায়। সেখানে বামফ্রন্ট ছাড়াও থাকবে সিপিআই (এমএল) এবং এসইউসিআই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ