Bartaman Logo
১০ জুন, ২০২৬

আজ ফের সর্বোচ্চ আদালতে এসআইআর মামলার শুনানি

আজ সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। দুপুর দুটোয় দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে শুনানি হবে।

আজ ফের সর্বোচ্চ আদালতে এসআইআর মামলার শুনানি
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। দুপুর দুটোয় দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে শুনানি হবে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে বেনজির সওয়াল করে ইতিহাস গড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তোলা প্রশ্নেই নির্বাচন কমিশনকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়ে জবাব চেয়েছিল সর্বোচ্চ আদালত। ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে তাদের বক্তব্য জানাতে হবে। সেই মতো আজ আদালতেই আগ্রহ ওয়াকিবহাল মহলের। মাইক্রো অবজারভার বাদ, ২০২৫ সালের ভোটার তালিকাতেই ভোটের দাবি সহ মমতার তোলা ১৪টি ইস্যুতে কী জবাব দিল কমিশন? 

Advertisement

রাজনৈতিক সূত্রে খবর, মমতা এদিন দিল্লি আসছেন না। তাঁর হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করতে তৈরি শ্যাম দিওয়ান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দেবাঞ্জন মণ্ডলের মতো আইনজীবীরা। অন্য‌঩দিকে, নির্বাচন কমিশনের হয়ে আ‌‌ইনজীবী রাকেশ দ্বিবেদী তো বটেই, দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতাও একটি মামলা নিয়ে হাজির হচ্ছেন। সাধারণ মানুষের হয়ে নিজের নামে মামলা দায়ের করে নিজেই সওয়াল করা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার পাশাপাশি মূল আবেদনকারী মোস্তারি বানু, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, শুভঙ্কর সরকার, জয় গোস্বামী সহ সনাতনী সংসদের মামলারাও একইসঙ্গে শুনানি হবে। বেঞ্চে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর সঙ্গে আগের দিনের মতো বিচারপতি জয়মাল্য‌ বাগচী থাকলেও বিচারপতি বিপুল এম পাঞ্চোলি থাকছেন না। পরিবর্তে বসবেন বিচারপতি এন ভি আঞ্জারিয়া। 
এদিকে, এসআইআর মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে সওয়াল করার বিষয়টিতে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। মামলা করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার প্রাক্তন সহ সভাপতি সতীশ কুমার আগরওয়াল।

Advertisement
সম্পর্কিত সংবাদ