Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর: মামলা জয় গোস্বামীর

ভোটার তালিকা শুদ্ধকরণের নামে বাংলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)র বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন কবি জয় গোস্বামী।

এসআইআর: মামলা জয় গোস্বামীর
  • ২৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটার তালিকা শুদ্ধকরণের নামে বাংলায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)র বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন কবি জয় গোস্বামী। বাংলায় এসআইআরের সমালোচনা করে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই দুটি মামলা দায়ের করেছেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। জয় গোস্বামীর মামলার বিষয়ে দোলা সেন জানান, আমরা দেশ বাঁচাও গণমঞ্চ নামে একটি মঞ্চ করেছি। তারই পক্ষ থেকে জয় গোস্বামী পশ্চিমবঙ্গে এসআইআরে মানুষকে অহেতুক হয়রানির প্রতিবাদ করে মামলা করেছেন। এভাবে এসআইআরের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের বিচার প্রার্থনা করা হয়েছে। মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির জন্য ‘মেনশন’ করা হয়। তবে প্রধান বিচারপতি জানিয়ে দেন, এভাবে বারবার একই ইস্যুতে মামলা করে আদতে এসআইআর প্রক্রিয়ায় বাধা দেওয়ায় চেষ্টা চলছে। আমরা তো মামলা ইতিমধ্যেই শুনছি। ঠিক আছে, আপনাদের মামলা আগামী সোমবার শুনব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ