এসআইআরে রাজ্যে ফের আত্মঘাতী। এবার এসআইআরের শুনানির জন্য নোটিশ আসায় আত্মহত্যা করলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের সাদি এলাকার বাসিন্দা বিমলচন্দ্র শী(৭৫)। পরিবারের অভিযোগ বাড়িতে এসআইআরের শুনানির নোটিশ এসেছিল। আগামী শুক্রবার শুনানির জন্য যাওয়ার কথা ছিল বিমলবাবুর। সেই বিষয়ে চিন্তায় ছিলেন তিনি। কোন কোন ডকুমেন্ট লাগবে, তাই নিয়ে রোজ চিন্তা করছিলেন। তাঁর ২০০২-এর ভোটার লিস্টেও নাম ছিল না। তাই গোটা বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন, বলে পরিবারের অভিযোগ। সেই কারণেই আত্মহত্যা করেছেন বিমলবাবু, দাবি পরিবারের। মৃতদেহটি রামনগর থানার পুলিশ উদ্ধার করেছে।



