এসআইআর আতঙ্কে রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। আত্মঘাতীদের পরিবারগুলির পাশে দাঁড়াতে তৃণমূলের তরফে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। নেতা, জনপ্রতিনিধিদের নিয়ে একটি টিম তৈরি করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই টিমের সদস্যরা ওই পরিবারগুলির কাছে যাবে। তাদের পাশে থেকে সবরকম সহযোগিতা করবে তৃণমূলের ওই বিশেষ টিম।


