এসআইআর আতঙ্কে হুগলির ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে মৃত এক মহিলা! এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মৃতের নাম হাসিনা বেওয়া। তৃণমূলের অভিযোগ এসআইআর ঘোষণার পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি। এর মাঝেই অসুস্থ হয়ে পড়েন। গতকাল, রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হাসিনার।



