Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অসুস্থ নচিকেতা

হৃদরোগের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীকে।

অসুস্থ নচিকেতা
  • ৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• হৃদরোগের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীকে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ শুভ্র বন্দ্যোপাধ্যায়ের অধীনে তিনি ভর্তি আছেন।

Advertisement

হার্টের জটিলতার জন্য শনিবার দুপুরে তাঁকে ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। চটজলদি অ্যাঞ্জিওগ্রাম করা হলে হার্টে রক্ত সরবরাহকারী দুটি ধমনিতে ব্লক ধরা পড়ে। কালবিলম্ব না করে স্টেন্টিং (অ্যাঞ্জিওপ্ল্যাস্টি) করেন চিকিৎসকরা। তাঁর অবস্থা এখন আগের তুলনায় স্থিতিশীল। তাঁর অনুরাগীদের আশা, শীঘ্রই গায়ক সুস্থ হয়ে স্বমহিমায় ফের মঞ্চ মাতাবেন। চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন, তাঁরা জনপ্রিয় সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ