Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করলেই ব্যবস্থা নেবে শিলিগুড়ি পুলিস

সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট করলেই কড়া ব্যবস্থা নেবে শিলিগুড়ি পুলিসের সাইবার ক্রাইম সেল। ইতিমধ্যেই ১৭ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া একটি ঘটনাকে নিয়ে দুই গোষ্ঠীর কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বিভ্রান্তিমূলক এবং উস্কানিমূলক পোস্ট করছে বলে অভিযোগ।

সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করলেই ব্যবস্থা নেবে শিলিগুড়ি পুলিস
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্ট করলেই কড়া ব্যবস্থা নেবে শিলিগুড়ি পুলিসের সাইবার ক্রাইম সেল। ইতিমধ্যেই ১৭ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া একটি ঘটনাকে নিয়ে দুই গোষ্ঠীর কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বিভ্রান্তিমূলক এবং উস্কানিমূলক পোস্ট করছে বলে অভিযোগ। ঘটনাটি নজরে আসতেই শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিসের শীর্ষ আধিকারিকদের নেতৃত্বে দ্রুত এই সকল পোস্ট মুছে ফেলার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। যে কেউ এধরনের ঘটনা ঘটাতে চাইলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি করা হচ্ছে। 

Advertisement

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা ইতিমধ্যে একটি নির্দিষ্ট মামলা রুজু করেছি। যদি কেউ কোনও ধরনের উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়াতে করেন তবে তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নেবে আমাদের পুলিস। 
অন্যদিকে, ইতিমধ্যেই শহরে শান্তিশৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখার জন্য শহরবাসীর কাছে আবেদন জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি দাবি করেছেন শিলিগুড়ি মিশ্র ভাষাভাষী মানুষের জায়গা। এর পাশাপাশি সারা বাংলাতেও সাধারণ মানুষের অবাধ বিচরণের পরম্পরা রয়েছে। এই সকল ঘটনার মাধ্যমে যদি কোনও ধরনের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয় তা মেনে নেওয়া হবে না। সকল মানুষকে উস্কানিমূলক মন্তব্যের সঙ্গে আপস না করার জন্য আবেদন করছি। তিনি বলেন, পশ্চিমবঙ্গ বিভিন্ন ভাষাভাষী মানুষের জায়গা। আমাদের শহরও তার ব্যতিক্রম নয়। কাজেই কেউ যদি কোনওভাবে এখানে উস্কানিমূলক কাজ করতে চায়, অন্যদের প্রতিবাদের পাশাপাশি তা উপেক্ষা করা উচিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ