Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শিলিগুড়ি পুরসভার বোরো অফিসার ও সুপারভাইজারকে শোকজ করার নির্দেশ পুরকমিশনারের

শিলিগুড়ির পুরকমিশনার বীরবিক্রম রাই বোরো অফিসার ও সুপারভাইজারকে শোকজের নির্দেশ দিয়েছেন। জরিমানা আদায়ের নির্দেশও। বিস্তারিত পড়ুন।

শিলিগুড়ি পুরসভার বোরো অফিসার ও সুপারভাইজারকে শোকজ করার নির্দেশ  পুরকমিশনারের
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৩
Prefer us on Google

শিলিগুড়ি পুরসভার বোরো অফিসার ও সুপারভাইজার শোকজ। মঙ্গলবার  সকালে শহের হায়দারপাড়ায় নিকাশি-নালা ও জঞ্জাল সাফাই অভিযানের কাজ দেখতে বিশেষ অভিযানে নামেন পুরকমিশনার বীরবিক্রম রাই। তিনি ঘটনাস্থলে ঘটনাস্থলে ৫নম্বর বোরোর অফিসার ও সুপারভাইজারকে পাননি। সেজন্য তাদের শোকজ করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে যত্রতত্র জঞ্জাল ফেলায় বেশকিছু নাগরিকের কাছ থেকে জরিমানা আদায়ের নির্দেশ দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ