Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ দুর্ঘটনা এড়াতে রাতেই পুলিশ কমিশনারকে নিয়ে রাস্তায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

এবারে রাতের শহরে পথ দুর্ঘটনা এড়াতে পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে পথে নামলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

পথ দুর্ঘটনা এড়াতে রাতেই পুলিশ কমিশনারকে নিয়ে রাস্তায়  শিলিগুড়ির বিজেপি বিধায়ক  শঙ্কর ঘোষ
  • ৩০ মে, ২০২৬ ২৩:৩৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবারে রাতের শহরে পথ দুর্ঘটনা এড়াতে পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে পথে নামলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ পুলিশের একাধিক আধিকারিকদের সঙ্গে নিয়ে রাস্তায় নামেন তিনি। শহরের সেভক রোডে যেখানে বেশ কয়েকটি বড়সড় দুর্ঘটনার খবর সামনে এসেছে সেখানেই পুলিশ কমিশনার ডিসিপি ট্রাফিককে সঙ্গে নিয়ে অভিযানে  পথে নামেন বিজেপি বিধায়ক। রাতে ড্রিঙ্ক এণ্ড ড্রাইভের অভিযানে নামে পুলিশ। সেই কাজে সাহায্য করেন বিধায়ক। বিধায়ক বলেন,পথ দুর্ঘটনা থেকে শহরের মানুষকে বাচাতে পুলিশকে যেমন এগিয়ে আসতে হবে ঠিক তেমনই সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এদিন সেই বার্তা দিতেই রাতে রাস্তায় নেমেছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ