নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইকেল রাখা নিয়ে বচসার জেরে এক যুবককে ক্ষুর মারা হয়েছে। এমন অভিযোগে জোড়াসাঁকো থানার পুলিস বুধবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। সরকার পক্ষ থেকে ধৃতের জামিনে জোরালো আপত্তি জানানো হয়। যদিও ধৃতের তরফ থেকে যে কোনও শর্তে জামিনের আবেদন জানানো হয়। উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ধৃতের জামিন মঞ্জুর করেন।



