Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কৈলাস মান সরোবর যাত্রা নিয়ে বিশেষ উদ্যোগ সিকিমের

কৈলাস মান সরোবর যাত্রা নিয়ে বিশেষ উদ্যোগ সিকিমের
  • ১২ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

নাথু লা দিয়ে চালু হচ্ছে কৈলাস মান সরোবর যাত্রা। প্রথম পর্যায়ে ৫০ জনের পুণ্যার্থীর একটি দল ১৫ জুন গ্যাংটক এসে পৌঁছবে। সিকিমের পর্যটন দপ্তরের অতিরিক্ত সচিব সি.এস.রাও জানিয়েছেন, পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। যাত্রাপথে প্রতিটি দলের সঙ্গে সিকিম সরকারের দু’জন প্রতিনিধি থাকবেন। এছাড়াও প্রশাসনের তরফে বিশেষ খেয়াল রাখা হবে। সব ঠিকঠাক থাকলে ২০ জুন প্রথম দলটি নাথু লা দিয়ে চীনে প্রবেশ করবে। প্রথম দলকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সিকিম প্রশাসনের তরফে পুণ্যার্থীদের বিশ্রামের জায়গা, সেখানে টেলিফোন, ইন্টারনেট ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

 

 

সম্পর্কিত সংবাদ