Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে সিগন্যালে সমস্যা

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো রুটে সিগন্যালে সমস্যা
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৯:১১
Prefer us on Google

মেট্রোর ব্লু লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সিগন্যালে সমস্যা! বরানগর ও নোয়াপাড়া স্টেশনের মাঝে থাকা সিগন্যালিং কেবল ছেঁড়া। ওই কেবলগুলি ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখেন মেট্রোর কর্মীরা। যার ফলে সমস্যা হচ্ছে সিগন্যালিং ব্যবস্থায়। তড়িঘড়ি সেই ছেঁড়া কেবলগুলি বদলে ফেলার কাজ শুরু হয়েছে। নতুন সিগন্যালিং কেবল লাগানো হচ্ছে বরানগর ও নোয়াপাড়া স্টেশনের মাঝে। যাতে দ্রুত সিগন্যালিং ব্যবস্থাটি ঠিক করা যায়। গোটা ব্লু লাইনে কোথাও সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবায় সামান্য দেরি হচ্ছে যেহেতু ম্যানুয়ালি সিগন্যালিং ব্যবস্থার নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ