Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের করণের প্রযোজনায় সিদ্ধার্থ

করণ জোহর তাঁর মেন্টর। একথা বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সেই মেন্টরের সঙ্গে কাজ করার সুযোগ সব সময়ই সৌভাগ্যের।

ফের করণের প্রযোজনায় সিদ্ধার্থ
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• করণ জোহর তাঁর মেন্টর। একথা বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সেই মেন্টরের সঙ্গে কাজ করার সুযোগ সব সময়ই সৌভাগ্যের। বলিউড সূত্রে খবর, করণের সঙ্গে খুব তাড়াতাড়ি শ্যুটিং ফ্লোরে দেখা হবে নায়কের। ২০২৪-এ করণের প্রযোজনা সংস্থার ছবি ‘যোদ্ধা’য় অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। ফের করণের প্রযোজনায় একটি অফার গিয়েছে সিদ্ধার্থর কাছে। প্রাথমিক ভাবে পছন্দ হয়েছে অভিনেতার। সব কিছু ঠিক থাকলে আগামী দু’মাসের মধ্যে মুম্বইতে শুরু হবে শ্যুটিং। তামান্না ভাটিয়ার সঙ্গে আসন্ন ছবি ‘ভিভান’-এর কাজ নিয়ে আপাতত ব্যস্ত সিদ্ধার্থ। চলতি বছরের মে মাসে মুক্তি পাবে সেই ছবি। এর মধ্যেই করণের প্রযোজনার ছবির চিত্রনাট্য নিয়ে একাধিক মিটিং করেছেন সিদ্ধার্থ। আসলে করণের মতো মেন্টরের সঙ্গে কাজের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ