Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বৃদ্ধি

রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তর চাকরির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। ৩০ এপ্রিল তাঁর অবসর ছিল। ওই মেয়াদ আরো ছয় মাস বৃদ্ধি হয়েছে।

সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বৃদ্ধি
  • ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তর চাকরির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। ৩০ এপ্রিল তাঁর অবসর ছিল। ওই মেয়াদ আরো ছয় মাস বৃদ্ধি হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে এমন নির্দেশই দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি পদে সিদ্ধিনাথকে নিয়োগ করেছিল কমিশন। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিদ্ধনাথের চাকরির মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। তারা জানিয়েছে, জনস্বার্থে ১৯৫৮ সালের অল ইন্ডিয়া সার্ভিস (ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিটস) আইনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোমবারই মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালার কাছে চিঠি দিয়ে নির্দেশ পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ