নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় মঙ্গলবার বাড়ি থেকে ভার্চুয়াল শুনানিতে সাক্ষ্য দিলেন তাঁর অসুস্থ মা মাধবী সরকার। এক ঘণ্টা ধরে চলে বিচারপর্ব। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৫ মে। এদিন বিচারভবনের বিশেষ আদালতের বিচারক রোহন সিনহার এজলাস থেকে চলে ওই ভার্চুয়াল শুনানি। জেল ও জামিনে থাকা ১৪ জন অভিযুক্তই এদিন কোর্টে হাজির ছিলেন। এই মামলায় ওই বৃদ্ধাই হলেন প্রথম সাক্ষী। এদিন তাঁর সাক্ষ্য অসমাপ্ত থাকে।



