Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার প্রতারণা, ধৃত

সাইবার প্রতারণা, ধৃত
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আর্থিক প্রতারণার দায়ে ছত্তিশগড়, নৈহাটি এবং ফরাক্কা থেকে তিনজনকে গ্রেপ্তার করল বারাকপুরের সাইবার থানার পুলিস। প্রাক্তন এক কেন্দ্রীয় সরকারি মহিলা কর্মচারী ধৃতদের বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ করেছিলেন। প্রায় ২ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তে নেমে সাইবার থানা ওই তিনজনকে গ্রেপ্তার করে। তাদের সোমবার বারাকপুর আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। একথা জানিয়েছেন সরকারি আইনজীবী যদুনাথ ঘোষ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ