Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

আমুল এবং এল অ্যান্ড টি কর্তার সঙ্গে বৈঠক শুভেন্দুর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমুল ও এল অ্যান্ড টি কর্তার সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যে শিল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত পড়ুন।

আমুল এবং এল অ্যান্ড টি কর্তার সঙ্গে বৈঠক শুভেন্দুর
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পে বিনিয়োগ টানতে দেশের দু’টি বড়ো শিল্পসংস্থার কর্তার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নবান্নতে ‘আমুল’ সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় তাঁর। রাজ্যে দুধ ও দুগ্ধজাত সামগ্রীর উৎপাদন বাড়াতে ‘আমুল’ বড়ো অঙ্কের বিনিয়োগের কথা ভাবছে। তা নিয়েই আলোচনা হয়েছে বলে খবর। 

Advertisement

অন্যদিকে, দেশের অন্যতম বড়ো নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর (এল অ্যান্ড টি) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রহ্মমনিয়মের সঙ্গেও শুক্রবার কলকাতা বিমানবন্দরে আধঘন্টা বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর। 
এই বৈঠক নিয়ে সামাজিক মাধ্যমে শুভেন্দুবাবু জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ব্যাপক শিল্পোন্নয়ন নিয়ে এল অ্যান্ড টি কর্তার সঙ্গে তাঁর কথা হয়েছে। বড়ো ধরনের বিনিয়োগ নিয়ে তাঁরা আলোচনা করেছেন। এতে রাজ্যে আর্থিক উন্নতি হবে। পশ্চিমবঙ্গের শিল্পে উন্নতির বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ