Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বল নিয়ে ক্ষোভ শুভমান গিলের

ঋষভ পন্থের পর এবার শুভমান গিলও আম্পায়ারের সঙ্গে অভব্য আচরণের জন্য সমালোচিত। ঘটনার সূত্রপাত বল পরিবর্তনের দাবি নিয়ে।

বল নিয়ে ক্ষোভ শুভমান গিলের
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ঋষভ পন্থের পর এবার শুভমান গিলও আম্পায়ারের সঙ্গে অভব্য আচরণের জন্য সমালোচিত। ঘটনার সূত্রপাত বল পরিবর্তনের দাবি নিয়ে। দ্বিতীয় নতুন বলের আকৃতি বদলে গিয়েছে, এই দাবি জানিয়ে ৬৩টি ডেলিভারির পর বল বদলের দাবি জানান গিল। তা মেনে নেওয়া হয়। কিন্তু পরিবর্তে যে বল দেওয়া হয়, তা আগের চেয়েও খারাপ। হঠাৎ করে ম্যাচের রংও বদলাতে শুরু করে। শুক্রবার, লর্ডসে দিনের শুরুতেই তিনটি উইকেট নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিলেন বুমরাহ। কিন্তু বল পরিবর্তনের পর সেভাবে আর স্যুইং হচ্ছিল না। সেই সুযোগ কাজে লাগান স্মিথ ও কার্স। তাঁরা যোগ করেন বড় রান। ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। বার বার অনুরোধ করা হলেও বল আর পরিবর্তন করেননি আম্পায়াররা। এরপরেই ক্ষোভ উগরে দেন গিল। পেসার সিরাজকে তিনি বলেন, ‘এটা সত্যিই নতুন বল তো? সিরিয়াসলি?’ আম্পায়ার অবশ্য তাতে কর্ণপাত করেননি। উল্টে তিনি ভারতীয় পেসারকে তাঁর জায়গায় যাওয়ার নির্দেশ দেন।

Advertisement

তবে ডিউক বল নিয়ে বিতর্ক নতুন নয়। বার্মিংহামেও বার বার বল পরিবর্তন করতে হয়েছিল। ঋষভ পন্থের বল বদলে দেওয়ার আবেদন নাকচ করেন আম্পায়ার। ক্ষোভে বল ছুড়েছিলেন তিনি। অভব্য আচরণের কারণে নির্বাচনের কোপে পড়তে পারতেন ভারতীয় ব্যাটার। কিন্তু ডিমেরিট পয়েন্টেই বড় শাস্তি এড়িয়েছিলেন ঋষভ। এবার দেখার, গিলের উপর কোনও ব্যবস্থা আইসিসি নেয় কি না?

সম্পর্কিত সংবাদ