Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টেস্টে ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল, ইংল্যান্ডের বিরুদ্ধে দলও ঘোষিত

জল্পনার অবসান। টেস্টে নতুন অধিনায়ক হলেন শুভমান গিল।

টেস্টে ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল, ইংল্যান্ডের বিরুদ্ধে দলও ঘোষিত
  • ২৪ মে, ২০২৫ ১৪:০৫
Prefer us on Google

মুম্বই, ২৪ মে: জল্পনার অবসান। টেস্টে নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। রোহিত শর্মার অবসরের পরই তাঁর নামই ভাসছিল ভারতীয় ক্রিকেট মহলে। আজ, শনিবার তাতে সিলমোহর দিল বিসিসিআই। রোহিত-বিরাট পরবর্তী যুগ এবার সামলাবেন শুভমান। তিনি টেস্টে ভারতীয় ক্রিকেট দলের ৩৭তম অধিনায়ক হলেন। এদিন শুভমানকে টেস্টে অধিনায়ক হিসেবে ঘোষণা করার পরই ইংল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডে টেস্ট খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল।

Advertisement

মোট পাঁচটি টেস্ট খেলার কথা রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সিজন শুরু হচ্ছে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে। সেই ম্যাচগুলি খেলার জন্যই দল ঘোষণা করল ভারত। দলে রয়েছেন- শুভমান গিল(অধিনায়ক), ঋষভ পন্থ(সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরণ, করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব। মোট ১৮ দন রয়েছেন দলে। তবে স্থান পাননি মহম্মদ সামি। লিডস ২০ জুন থেকে শুরু হবে টেস্ট ম্যাচ। বার্মিংহামে ২ জুলাই হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট লর্ডস ১০ জুলাই, চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারে ২৩ জুলাই ও পঞ্চম টেস্ট দ্য ওভাল হবে ৩১ জুলাই। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ