Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

যান্ত্রিক ত্রুটি, এবার অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত শুভাংশুর মহাকাশ যাত্রা

খারাপ আবহাওয়ার পর এবার যান্ত্রিক ত্রুটি! ফের থমকে গেল ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা। আজ, ১১ জুন, শুভাংশুদের নিয়ে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল ড্রাগন মহাকাশযানের।

যান্ত্রিক ত্রুটি, এবার অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত শুভাংশুর মহাকাশ যাত্রা
  • ১১ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

ফ্লোরিডা: খারাপ আবহাওয়ার পর এবার যান্ত্রিক ত্রুটি! ফের থমকে গেল ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা। আজ, ১১ জুন, শুভাংশুদের নিয়ে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল ড্রাগন মহাকাশযানের। শেষ মুহূর্তে বিভ্রাট। পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার পরীক্ষার সময় ধরা পড়ে লিক করছে লিকুইড অক্সিজেন। যার জেরে তড়িঘড়ি এই যাত্রা স্থগিত করা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই জানানো হয়েছে স্পেসএক্স-এর তরফে। 

Advertisement

তাদের তরফে জানানো হয়েছে, ‘আগামীকালের এএক্স-৪ এর ফ্যালকন ৯ উৎক্ষেপণ স্থগিত রাখা হচ্ছে। পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার পরীক্ষার সময় লিকুইড অক্সিজেন লিক করছে বলে ধরা পড়েছে। তা মেরামত করার জন্য স্পেসএক্সের দলের অতিরিক্ত সময় প্রয়োজন।’  পরে এই কথা নিশ্চিত করে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো।
শুভাংশুদের নিয়ে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে কবে মহাকাশে পাড়ি দেবে ফ্যালকন ৯ রকেট? নয়া দিনক্ষণ পরে জানানো হবে বলে জানিয়েছে এলন মাস্কের সংস্থা। তারা বলেছে, ‘যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ শেষ হলে ও প্রয়োজনীয় সুযোগ পেলে আমরা উৎক্ষেপণের নতুন তারিখ জানিয়ে দেব।’
ফ্যালকন ৯ রকেটই স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে। ভারতীয় সময় বুধবার বিকাল সাড়ে পাঁচটায় এই যাত্রা শুরুর কথা ছিল। মহাকাশ অভিযানে শুভাংশুর সঙ্গে থাকছেন পেগি উইটসন, টিবর কাপু ও স্লাওজ উজনানস্কি। খারাপ আবহাওয়ার কারণে এর আগে গত মঙ্গলবার অভিযান স্থগিত করা হয়েছিল। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রা করছেন শুভাংশু। 

Advertisement
সম্পর্কিত সংবাদ