Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বিকাশরঞ্জনের বাড়িতে হামলার নিন্দা শুভঙ্কর-কুণালের

কলকাতায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার নিন্দা জানালেন শুভঙ্কর সরকার ও কুণাল ঘোষ। রাজনৈতিক মতপার্থক্যকে অস্বীকার করে প্রতিবাদ জানান তাঁরা। বিস্তারিত পড়ুন।

বিকাশরঞ্জনের বাড়িতে হামলার নিন্দা শুভঙ্কর-কুণালের
  • ৮ অক্টোবর, ২০২৬ ১২:০৮
Prefer us on Google

কলকাতার প্রাক্তন মেয়র তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনার নিন্দা করেছে কংগ্রেস এবং কালীঘাট তৃণমূল। এক বিবৃতিতে এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা বিজেপি, আরএসএস এবং সংঘ পরিবারের বিরোধিতা করছেন, তাঁদেরই কণ্ঠরোধের সুপরিকল্পিত অপচেষ্টা চলছে।’ রাজ্যে ‘নৈরাজ্যের শাসন’ চলছে বলেও দাবি করেছেন তিনি।

Advertisement

অন্যদিকে কালীঘাট তৃণমূলের তরফে বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বাংলাজুড়ে প্রতিবাদের কণ্ঠরোধে গুন্ডারাজ অবিলম্বে বন্ধ হওয়া দরকার।’

Advertisement
সম্পর্কিত সংবাদ