Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

একটি বিরল প্রজাতির হায়নার মৃত্যু

ইলামবাজারে একটি বিরল প্রজাতির হায়না উদ্ধার হলেও মৃত্যু হয়েছে। তদন্ত চলছে কী কারণে মৃত্যু হয়েছে তা জানার জন্য। বিস্তারিত পড়ুন।

একটি বিরল প্রজাতির হায়নার মৃত্যু
  • ৮ অক্টোবর, ২০২৬ ১১:২৯
Prefer us on Google

লোকালয় থেকে উদ্ধার হওয়া হায়নার মৃত্যু হল। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, বুধবার সকালে ইলামবাজারের জয়দেব কেন্দুলি এলাকার সাহাপুর ও বোদিপুর গ্রামে একটি বিরল প্রজাতির হায়না ঢুকে পড়ে। সেটিকে দেখতে পেয়ে আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। খবর দেওয়া হয় জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ি ও বন দপ্তরে। পরে পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় হায়নাটিকে উদ্ধার করেন তাঁরা। পরে সেই হায়নাটির মৃত্যু হয়। কী কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা বনাধিকারিক রাহুল কুমার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ