Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রীরামপুর বইমেলায় ভিড়ের দাপট, বিক্রিও

শ্রীরামপুর বইমেলায় ভিড়ের দাপট, বিক্রিও
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রোজই ভিড় বাড়ছে শ্রীরামপুর বইমেলায়। ৩ জানুয়ারি শ্রীরামপুর বইমেলার উদ্বোধন হয়েছিল। তারপর থেকেই ভিড়ের দাপট শুরু হয়েছে। এমনিতেই ঐতিহ্যের এই শহরে বইমেলাও একটি ঐতিহ্য। তারপর উৎসব মরশুম। ফলে গান্ধী ময়দানে ভিড় জমাচ্ছে জনতা। শ্রীরামপুর পুরসভার সহযোগিতায় আয়োজিত ওই বইমেলায় শ্রীরামপুরের বাইরে থেকেও মানুষ আসছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানেও উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বইমেলা কমিটির অন্যতম কর্তা সমীর সাহা বলেন, আনন্দের খোঁজে মানুষ আসছে, এটা সত্য। কিন্তু বইও বিক্রি হচ্ছে ব্যাপক। বইমেলায় একাধিক জনপ্রিয় প্রকাশনা সংস্থা এসেছে। তাদের পাশাপাশি অন্যান্য প্রকাশকরাও বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সমীর জানিয়েছেন, ১২ জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে। এবারের বইমেলার উদ্বোধন করেছিলেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী।
Advertisement
সম্পর্কিত সংবাদ